বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:০২ অপরাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান–কে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়।

আরও পড়ুন: মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

বার্তায় বাংলাদেশের জনগণকে সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য অভিনন্দন জানানো হয়। পাশাপাশি বিএনপি ও তারেক রহমানের ঐতিহাসিক বিজয়কে স্বাগত জানানো হয়েছে।

পোস্টে আরও বলা হয়, দুই দেশের পারস্পরিক সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ