শপথ নিলেন বিএনপির ২৫ মন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৩৭ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করেছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। এবারের মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ২৫ সদস্যের শক্তিশালী মন্ত্রিসভাপূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়া ২৫ জনের তালিকায় বিএনপির বর্ষীয়ান ও প্রভাবশালী নেতাদের আধিক্য দেখা গেছে। 

তালিকায় রয়েছেন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম), আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।উল্লেখ্য যে, এই তালিকায় মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন ২৪ জনমন্ত্রিসভায় তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। 

আরও পড়ুন: তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী হলেন ইয়াসের খান চৌধুরী, নান্দাইলবাসী উচ্ছ্বসিত