বাগেরহাটে মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:০৪ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টা ২১ মিনিটে মোটরসাইকেলে আসা দুই যুবক বাড়িটি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যান।

এ ঘটনার ছয় সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে করে আসা দুই যুবক বাড়ির দিকে পেট্রোল বোমা ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছেন।

আরও পড়ুন: কাঁচপুর ব্রিজে দুই বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

আমির হামজা সাথিলের বাড়িটি ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নে সরকারি মহিলা কলেজের পাশের এলাকায় অবস্থিত। হামলার সময় বাড়িতে তার চাচা ও পরিবারের অন্য সদস্যরা ছিলেন। তবে পেট্রোল বোমাগুলো বাড়ির সামনের সড়কে বিস্ফোরিত হওয়ায় ঘরবাড়ি বা কারও কোনো ক্ষতি হয়নি।

এ ঘটনায় স্থানীয় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: ২১ জেলায় সহিংসতা ও নাশকতার ঘটনা, প্রাণ গেল চারজনের

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ নাশকতার সঙ্গে জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।