মোহাম্মদপুরে ‘কিলার পাপ্পুর’ নামে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, ফার্মেসি লক্ষ্য করে গুলি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:০৪ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনার জেরে একটি ফার্মেসি ও রেস্তোরাঁ লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ নভেম্বর) রাতের এ ঘটনায় কেউ হতাহত না হলেও ফার্মেসির সামনের কাচ ভেঙে গেছে। হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে হৃদরোগ হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত অনুরাগ ফার্মেসিতে এ ঘটনা ঘটে। ফার্মেসি ও রেস্তোরাঁটির মালিক সাবেক ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন।

মালিকের দাবি, গত ৬ নভেম্বর ‘কিলার পাপ্পু’ পরিচয়ে এক ব্যক্তি ফোন করে তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে টানা দুই দিন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সর্বশেষ শুক্রবার রাতে দুর্বৃত্তরা ফার্মেসিতে এসে পরপর তিন রাউন্ড গুলি চালায়। এতে দোকানের সামনের কাচ ভেঙে যায়।

আরও পড়ুন: আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফিরোজ আহমেদের নেতৃত্বে মিরপুরে বিক্ষোভ মিছিল

সিসিটিভি ফুটেজে দেখা যায়, পাঞ্জাবি পরা ও হেলমেটধারী এক যুবক কোমর থেকে পিস্তল বের করে ফার্মেসি লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় তাঁর হাতে একটি ধারালো চাপাতি দেখা যায়। ফুটেজে আরও দেখা গেছে, ঘটনার সময় আশপাশে কয়েকজন মানুষ উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেননি।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে গুলি চালিয়ে পালিয়ে গেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন: ঢাকাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই: ডিএসসিসি প্রশাসক