ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির তথ্য পেতে ওয়েবসাইট চালু করলেন মির্জা ফখরুল
নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজিসহ যেকোনো অপরাধের তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ওই ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি তার কাছে সমস্যার কথা জানানোর আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, “ঠাকুরগাঁও-১ এর যেকোনো এলাকায় যেকোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, অন্যায় বা অপরাধ কিংবা যেকোনো সমস্যার কথা সরাসরি আমাকে আমার ওয়েবসাইটের মাধ্যমে জানান।”
পোস্টে আরও উল্লেখ করা হয়, গত ৭ জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধনের পর থেকেই অনেক বার্তা পাওয়া গেছে। তার টিম এসব বার্তা সংকলন করছে এবং শিগগিরই সাড়া দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: ঈদের আগেই পাইলট আকারে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে অভিযোগ গ্রহণ ও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





