একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘অমর একুশে বই মেলা ২০২৬’-এর উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন ঘোষণার পরপরই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এবারের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বহুমাত্রিক বাংলাদেশ’। আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে এ আয়োজন।
আরও পড়ুন: রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা প্রায় ৩ হাজার যাত্রী
আয়োজক সূত্রে জানা গেছে, ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে নিরাপত্তাজনিত কারণে রাত সাড়ে ৮টার পর দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হবে।
এবারের মেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান রয়েছে। মোট ১ হাজার ১৮টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রিয়াদে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার
বইমেলাকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ও আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।





