মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাড়ছে, ১৫ দিনে মোট ৫৩৯টি ফ্লাইট পরিচালনা
মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মোট ৫৩৯টি ফ্লাইট পরিচালিত বা পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। এসব ফ্লাইটের গন্তব্য মূলত ওমান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।
মঙ্গলবার (১৫ মার্চ) বিমানবন্দর কর্তৃপক্ষ এসব তথ্য জানায়।
আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের
তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট পরিচালনা শুরু হয়ে প্রতিদিন ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি পায়। ১ মার্চ ২০টি, ২ মার্চ ১৮টি, ৩ মার্চ ২২টি এবং ৪ মার্চ ৩৫টি ফ্লাইট পরিচালিত হয়।
এরপর ৫ মার্চ ৩৮টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ৩৯টি এবং ৮ মার্চ ৩১টি ফ্লাইট পরিচালিত হয়। ৯ মার্চ ফ্লাইটের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪০টিতে এবং ১০ মার্চ পরিচালিত হয় ৪২টি ফ্লাইট।
আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
১১ মার্চ ৩৬টি ফ্লাইট পরিচালিত হয়। ১২ মার্চ সর্বোচ্চ ৪৮টি ফ্লাইট পরিচালিত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। ১৩ মার্চ পরিচালিত হয় ৩৭টি এবং ১৪ মার্চ ৪৪টি ফ্লাইট।
এদিকে ১৫ মার্চ মোট ৪৯টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ওমানের মাসকাটগামী ৬টি, সৌদি আরবগামী ২১টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ২২টি ফ্লাইট রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইটগুলোর মধ্যে দুবাই, আবুধাবি ও শারজাহ রুটে এসব ফ্লাইট পরিচালিত হবে।
সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী মোট ৫৩৯টি ফ্লাইট পরিচালিত বা পরিচালনার পরিকল্পনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





