যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ন, ২১ মার্চ ২০২৬ | আপডেট: ১১:৫৯ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করা ব্যক্তিদের জন্য ঢাকার মার্কিন দূতাবাস বিশেষ পরামর্শ দিয়েছে। সম্ভাব্য ভ্রমণ বিঘ্ন বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ নিজের খরচ বহন করার মতো যথেষ্ট আর্থিক সামর্থ্য নিশ্চিত করা আবশ্যক।

শনিবার (২১ মার্চ) দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: আভানকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, দাবি ইউনিভার্সেল মেডিকেলের

দূতাবাস আরও জানিয়েছে, ভিসা সাক্ষাৎকারে যথাযথ প্রস্তুতি নিয়ে আসা এবং এমন প্রমাণপত্র সঙ্গে রাখা জরুরি যা দেখাবে আপনি যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হবেন না।

বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, ভুয়া নথি উপস্থাপন করা প্রতারণার মধ্যে পড়ে। এতে আপনি ভিসার জন্য অযোগ্য হয়ে পড়তে পারেন এবং স্থায়ীভাবে অযোগ্য ঘোষিত হতে পারেন।

আরও পড়ুন: নভেম্বরের শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু