আমরা অন্যরকম একটি দেশ গড়তে চাই: ব্যারিস্টার জাইমা রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, “আমরা অন্যরকম একটি দেশ গড়তে চাই। সেই লক্ষ্য অর্জনে আমাদের চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাজনৈতিক দলগুলোর অন্যতম দায়িত্ব।”
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিআইএসএস সম্মেলনকক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বিএনপির রুহুল কবির রিজভী হাসপাতালে ভর্তি
জাইমা রহমান বলেন, নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের উপস্থিতি না থাকলে তারা নীতিনির্ধারণ প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখতে পারেন না। রাজনীতিতে নারীর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ছাত্ররাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতি পর্যন্ত নারী রাজনীতিবিদদের ধারাবাহিক অংশগ্রহণ না থাকলে নারীরা রাজনীতির মূল স্রোত থেকে হারিয়ে যায়। তাই নারী রাজনৈতিক কর্মী তৈরিতে একটি কার্যকর পাইপলাইন গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, “নারীদের নেতৃত্ব বিকাশে মেন্টরশিপ ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে নারীদের জন্য পর্যাপ্ত অর্থায়নের সুযোগ সৃষ্টি করা জরুরি।” এসব উদ্যোগ নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী হওয়ার পথে তারেক রহমান





