তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হওয়ায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দুই নেতার মধ্যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি নির্বাচন কমিটির সমন্বয়কারী ঈসমাইল জবিহউল্লাহও উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল দলের চেয়ারম্যানকে বিজয়ের অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের শিখরে পৌঁছাবে।
আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী
প্রসঙ্গত, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হয়ে ঢাকায় ফিরেছেন।





