জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় লাভের পর সরকার গঠনের আগ মুহূর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমানের বাসায় পৌঁছান।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাতে এই সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়। বিএনপি চেয়ারম্যানের এ সফরের পর তিনি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়ও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
আরও পড়ুন: গুম দিবসে সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা ১১ দলীয় ঐক্যের
সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
জামায়াত ইসলামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
আরও পড়ুন: যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনৈতিক সূচনা নিশ্চিত করতে তারেক রহমান জামায়াত আমিরের বাসায় এই সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন করেন।





