ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হয় না: নাহিদ ইসলাম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:১০ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে জারি করা অনেক অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রতিশ্রুতি থাকলেও বর্তমান সরকার তা রক্ষা করতে পারেনি। বাংলাদেশের রাজনীতিতে ওয়াদা ভঙ্গকারীদের পরিণতি ভালো হয়নি বলেও তিনি সতর্ক করেন।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না দেশ: জামায়াত আমির

তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনতার রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে, তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের পরিণতিও ভোগ করতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছে এবং সেই সময় শ্রমিকদের কাছে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, নতুন ব্যবস্থায় রাজনীতি, অর্থনীতি ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শ্রমিকদের ন্যায্য অংশ নিশ্চিত করা হবে।

আরও পড়ুন: বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে বিএনপির জয়

এগিয়ে যাওয়ার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু জাতীয় সংসদ নয়, রাজপথেও আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।