শুক্রবার জরুরি সভা ডেকেছে ছাত্রদল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:২৭ অপরাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিভিন্ন ক্যাম্পাসে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে জরুরি সাংগঠনিক সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংগঠনটির দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: আয় কমেছে জামায়াতের

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সঙ্গে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাদের নিয়ে এ সভা শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হবে।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: জুলাই যোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ ছেড়ে দেবেন না: ডা. শফিকুর রহমান

এ ছাড়া ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, তেজগাঁও কলেজ, কবি নজরুল সরকারি কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজ এবং ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার অধীন ইউনিটের নেতাদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাধারণ সম্পাদক নাহিদ উদ্দিন নাহিদ।

কেন্দ্রীয় নেতারা সংশ্লিষ্ট ইউনিটগুলোর নেতাদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন।