বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রিয়া ও জর্ডানের
বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে অংশগ্রহণকারী দেশগুলো চূড়ান্ত দল ঘোষণা করতে শুরু করেছে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপে থাকা অস্ট্রিয়া ও জর্ডান সোমবার নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে।
দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ মঞ্চে ফিরছে অস্ট্রিয়া। রালফ রাগনিকের অধীনে দলটি ১৯৯৮ সালের পর আবারও বৈশ্বিক আসরে অংশ নিতে যাচ্ছে। ২৬ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ফুটবলার ডেভিড আলাবা, মার্কো আরনাউতোভিচ, মার্সেল সাবিত্সারসহ কয়েকজন তারকা খেলোয়াড়।
আরও পড়ুন: ১০২ রানে অলআউট বাংলাদেশ, শ্রীলঙ্কার কাছে খোয়াল ব্রোঞ্জ
এ ছাড়া সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ক্লাব ফুটবলে আলোচনায় থাকা দুই মিডফিল্ডার কার্নি চুকুয়েমেকা ও পল ওয়ানারকেও দলে রাখা হয়েছে।
আগামী ১৬ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রিয়া। এরপর ২২ জুন আলজেরিয়া এবং ২৭ জুন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে দলটি।
আরও পড়ুন: রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারাল পর্তুগাল
অন্যদিকে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে জর্ডান। দলের সবচেয়ে বড় ভরসা হিসেবে আছেন তারকা ফরোয়ার্ড মুসা আল তামারি। তবে চোটের কারণে স্ট্রাইকার ইয়াজান আল নাইমাত দলে জায়গা পাননি।
দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর জর্ডানের অধিনায়ক এহসান হাদ্দাদ দলে ফিরেছেন। বিশ্বকাপে ১৬ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে জর্ডানের যাত্রা শুরু হবে। এরপর তারা আলজেরিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খেলবে।





