আজমুনকে ছাড়াই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ইরানের

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ন, ০২ জুন ২০২৬ | আপডেট: ৯:৪৩ পূর্বাহ্ন, ০২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইরান। তবে ঘোষিত দলে জায়গা হয়নি দেশটির অন্যতম সফল ফুটবলার সর্দার আজমুনের। প্রাথমিক দল থেকে বাদ পড়ার পর শেষ পর্যন্ত চূড়ান্ত দলেও ফিরতে পারেননি এই অভিজ্ঞ স্ট্রাইকার।

ইরানের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা গোলদাতাদের একজন সর্দার আজমুন। জাতীয় দলের জার্সিতে ৯১ ম্যাচ খেলে তিনি ৫৭ গোল করেছেন। তারপরও তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দেশটির ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

আরও পড়ুন: কোস্টারিকাকে উড়িয়ে বিশ্বকাপের আগে শক্তির জানান দিল কলম্বিয়া

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সরকারের প্রতি আনুগত্য নিয়ে বিতর্কিত একটি ঘটনার পর থেকেই জাতীয় দলে তার অবস্থান অনিশ্চিত হয়ে পড়ে। যদিও এ বিষয়ে ইরানের ফুটবল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি।

আজমুনের অনুপস্থিতিতে আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ স্ট্রাইকার মেহেদি তারেমি। ৩৩ বছর বয়সী এই ফুটবলার বর্তমানে গ্রিসের একটি শীর্ষ ক্লাবে খেলছেন। তার সঙ্গে আক্রমণভাগে দায়িত্ব পালন করবেন আলিরেজা জাহানবখশ।

আরও পড়ুন: শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে দারুণ লড়াই বাংলাদেশের

এ ছাড়া ফরোয়ার্ড বিভাগে রাখা হয়েছে আলী আলিপুর, ডেনিস দারগাহি, আমিরহোসেইন হোসেইনজাদেহ এবং আমিরহোসেইন মাহমুদীকে। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া এই দল নিয়ে বিশ্বকাপে ভালো করার আশায় রয়েছে ইরান।

ইরান বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, হোসেন হোসেইনি, পায়াম নিয়াজমান।

ডিফেন্ডার: দানিয়াল ইরি, এহসান হাজসাফি, সালেহ হারদানি, হোসেন কানানি, শোকা খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, আলী নেমাতি ওমিদ নূরাফকান, রামিন রেজাইয়ান।

মিডফিল্ডার: রুজবেহ চেশমি, সাঈদ ইজাতোলাহি, মেহেদি ঘায়েদি, সামান ঘোদ্দোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবি, আমির মোহাম্মদ রাজ্জাঘিনিয়া, মেহেদি তোরাবি, আরিয়া ইউসেফি।

ফরোয়ার্ড: আলী আলিপুর, ডেনিস দারগাহি, আমিরহোসেন হোসেইনজাদেহ, আমিরহোসেন মাহমুদী, মেহেদি তারেমি।