কোস্টারিকাকে উড়িয়ে বিশ্বকাপের আগে শক্তির জানান দিল কলম্বিয়া

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ন, ০২ জুন ২০২৬ | আপডেট: ৯:৪২ পূর্বাহ্ন, ০২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতির শক্ত বার্তা দিয়েছে কলম্বিয়া। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় কলম্বিয়া। বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে তারা। এর ফলও পেয়ে যায় দ্রুত। ম্যাচের ১৬তম মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন ডেভিনসন সানচেজ।

আরও পড়ুন: আজমুনকে ছাড়াই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ইরানের

প্রথম গোলের ছয় মিনিট পর ব্যবধান আরও বাড়ান দলের তারকা ফুটবলার লুইস দিয়াজ। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে কলম্বিয়া।

দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়াতে পারেনি কোস্টারিকা। বরং ম্যাচের ৮০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে গোল করেন লুইস সুয়ারেজ। তার গোলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে কলম্বিয়া।

আরও পড়ুন: শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে দারুণ লড়াই বাংলাদেশের

বিশ্বকাপের ‘কে’ গ্রুপে রয়েছে কলম্বিয়া। একই গ্রুপে আছে পর্তুগাল, উজবেকিস্তান ও কঙ্গো। আগামী ১৮ জুন উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দলটি। এরপর ২৪ জুন কঙ্গো এবং ২৮ জুন পর্তুগালের মুখোমুখি হবে তারা।