বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ ৭ গোলদাতা

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ন, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ৯:৩২ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কেপ ভার্দের বিপক্ষে গোল করে ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২০-এ পৌঁছে তিনি পেছনে ফেলেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে।

বিশ্বকাপে ৩০ ম্যাচে ২০ গোল করে তালিকার শীর্ষে রয়েছেন মেসি। দ্বিতীয় স্থানে থাকা কিলিয়ান এমবাপ্পে ১৮ ম্যাচে করেছেন ১৮ গোল। দীর্ঘদিন সর্বোচ্চ গোলদাতাদের অন্যতম হিসেবে থাকা মিরোস্লাভ ক্লোসে ২৪ ম্যাচে করেছেন ১৬ গোল।

আরও পড়ুন: ভিনিসিয়ুসের লাল কার্ডের নাটকীয়তা ছাপিয়ে রিয়ালের জয়

বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও ১৯ ম্যাচে ১৫ গোল নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন। জার্মানির আরেক কিংবদন্তি গার্ড মুলার ১৩ ম্যাচে ১৪ গোল করে পঞ্চম স্থানে আছেন। ফ্রান্সের জুস্ত ফন্টেইন মাত্র ৬ ম্যাচে ১৩ গোল করে এখনো বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা গোলস্কোরার হিসেবে বিবেচিত হন। তালিকার সপ্তম স্থানে রয়েছেন ব্রাজিলের ফুটবল সম্রাট পেলে, যার গোলসংখ্যা ১৪ ম্যাচে ১২।

বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকা

আরও পড়ুন: রেকর্ড রান তাড়ায় ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ

ক্রমখেলোয়াড়দেশ(গোল)ম্যাচ
১লিওনেল মেসিআর্জেন্টিনা (২০)৩০
২কিলিয়ান এমবাপ্পেফ্রান্স (১৮)১৮
৩মিরোস্লাভ ক্লোসেজার্মানি (১৬)২৪
৪রোনালদো নাজারিওব্রাজিল (১৫)১৯
৫গার্ড মুলারজার্মানি (১৪)১৩
৬জুস্ত ফন্টেইনফ্রান্স (১৩)৬
৭পেলেব্রাজিল (১২)১৪

বিশ্বকাপের চলমান আসরে দুর্দান্ত ছন্দে থাকা মেসি গোল্ডেন বুটের লড়াইয়েও এগিয়ে রয়েছেন। নকআউট পর্বে তার সামনে রয়েছে আরও গোল করে নিজের রেকর্ড সমৃদ্ধ করার সুযোগ।