‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাসের মান

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৩ | আপডেট: ৬:০১ পূর্বাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৩
(no caption)
(no caption)

বিশ্বের দূষিত শহরের তালিকায় শনিবার সকালে ঢাকার অবস্থান দ্বিতীয়। সকাল ৮টা ৫৬ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৯৯ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’।

১০১ থেকে ২০০ -এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য 'অস্বাস্থ্যকর' বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ এর এর মধ্যে থাকা একিউআইকে 'ঝুঁকিপূর্ণ' বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

আরও পড়ুন: দেশের ১০ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

পাকিস্তানের লাহোর ও মঙ্গোলিয়ার উলানবাটর যথাক্রমে ২২৩ ও ১৯৫ একিউআই স্কোর নিয়ে যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান দখল করেছে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

আরও পড়ুন: ৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে- ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

সূত্র : ইউএনবি