হরিরামপুরে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২৮ খামারির মাঝে বকনা বাছুর বিতরণ
মানিকগঞ্জের হরিরামপুরে নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২৮ জন খামারির মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: মঠবাড়িয়া বিআরডিবি অফিসে দুর্বৃত্তদের আগুন, মাইক্রোবাস ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান।
আরও পড়ুন: কুলাউড়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিংয়ে যুক্ত হলো চৌধুরী বাজার
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে. ও. এম. তৌফিক আজম, হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা, সাধারণ সম্পাদক শামিম আহমেদ।
এছাড়াও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. সায়মন হোসেন এবং উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এস. এম. ইলিয়াস প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, চরাঞ্চলের খামারিদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, গবাদিপশু পালন সম্প্রসারণ এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ কর্মসূচির আয়োজন করে।





