সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ন, ০৯ মে ২০২৪ | আপডেট: ৯:১৪ পূর্বাহ্ন, ০৯ মে ২০২৪

চলমান এই বৃষ্টিপাত আগামী রোববার (১২ মে) পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া বৃহস্পতিবার (৯ মে) বিকেলে বা রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান। সকালে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। 

আবদুর রহমান খান বলেন, বৃষ্টির প্রবনতা কমলে বাড়বে তাপমাত্রা। তবে ১৭ মে পর্যন্ত দেশে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে একটি লঘু চাপ সৃষ্টি হতে পারে। এ সময় অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন: টানা দুই দিন বৃষ্টির সম্ভাবনা

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তামাকচক কুষ্টিয়ার কুমারখালীতে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২০.০ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামের সিতাকুন্ডে রেকর্ড করা হয়েছে।

এতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন: ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস