ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি শাহ্ কামাল আকন্দ

MIZANUR RAHMAN
মনিরুল হক সোহাগ, ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৩ | আপডেট: ৫:৩৫ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৩
(no caption)
(no caption)

অপরাধ দমনের মাধ্যমে জনসেবামূলক কাজ করে ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন শাহ্ কামাল আকন্দ। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) জুন মাসে রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৩ আগস্ট) পুলিশ লাইন আনন্দলোকে মঙ্গলালোকে হল রুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওসি শাহ্ কামাল আকন্দের হাতে সার্টিফিকেট তুলে দেন অ্যাড্যিশনাল আইজিপি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান মনিরুল ইসলাম ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি (অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) দেবদাস ভট্টাচার্য্য বিপিএম।

আরও পড়ুন: নরসিংদীতে শিক্ষার্থী মুস্তাকিম হত্যায় ২ জনকে আসামি করে মামলা

সূত্রে জানা যায়, ওয়ারেন্ট নিষ্পত্তি ১৬৯টি, সিডিএমএস এর মাধ্যমে মামলা নিষ্পত্তি ৯৮টি, ভিকটিম উদ্ধার ৭ জন, ক্যুলেস মামলার রহস্য উদ্ঘাটন ৫টি। এছাড়া মাদক উদ্ধার করেন ইয়াবা-১৯৭০ পিস, বিদেশি মদ-৭ বোতল, হেরোইন-৭৬ গ্রাম, গাঁজা-৪ কেজি ৪০০ গ্রাম, গাঁজা গাছ-১ টি, ট্যাপেন্টাডল-৩৭০ পিস, মোটরসাইকেল-০২, পিকআপ-২, অটো-৩, মোবাইল-৮২ টি, ভিকটিম ৭ জন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, বিট পুলিশিং সভা, বিভিন্ন রাজনৈতিক সামাজিক অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পাদন,  নিয়মিত মামলার আসামি গ্রেফতার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) শাহ্ কামাল আকন্দ পিপিএম-কে পুরুস্কৃত করা হয় ।

ওসি শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) বলেন, জনগণের নিরাপত্তা প্রদানের স্বার্থে সার্বক্ষণিক দায়িত্বশীলতায় আমি সব সময় থাকার চেষ্ঠা করেছি। আমি এ পুরস্কার অর্জন করতে পেরেছি, ময়মনসিংহবাসী আমাকে আমার কাজে নানা রকম সহযোগিতা করার জন্য। সে জন্য ময়মনসিংহ বাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আরও পড়ুন: নাসিরনগরে খাস জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫