ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাংবাদিক রাশেদুল হক

Monzu
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ন, ২২ জানুয়ারী ২০২৫ | আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক রাশেদুল হক। ছবিঃ সংগৃহীত
সাংবাদিক রাশেদুল হক। ছবিঃ সংগৃহীত

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও দৈনিক বাংলাবাজারের বিশেষ প্রতিনিধি সাংবাদিক রাশেদুল হক গাজীপুরের কাপাসিয়া উপজেলার ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন। 

বুধবার (২২ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: সাংবাদিক সোহেলের জ্যেষ্ঠ ভ্রাতা রানার ইন্তেকাল

কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হয়েছেন মোহাম্মদ শাহ আলম, অভিভাবক সদস্য মো. ইমাম হোসেন এবং সদস্য সচিব করা হয়েছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে।

এডহক কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে ম্যানেজিং কমিটি গঠনে নির্দেশ দেওয়া হয়েছে। ম্যানেজিং কমিটি গঠনে ব্যর্থ হলে বিদ্যালয়ের অনুমোদনসহ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন: জিএস বাচ্চু শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সভাপতি, দরিদ্র মেধাবীদের বিনা খরচে পড়াশোনার উদ্যোগ