টঙ্গী ইজতেমা হত্যাকাণ্ড: চার্জশিট দাখিল ও ন্যায়বিচারের দাবি সচেতন আইনজীবী পরিষদের

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:১৬ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টঙ্গী ইজতেমা মাঠে ২০১৮ ও ২০১৪ সালের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শেষে চার্জশিট দাখিল ও জড়িতদের গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন সচেতন আইনজীবী পরিষদ ঢাকা।

আরও পড়ুন: রংপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় নতুন মোড়, তদন্ত কার্যক্রমে ধোঁয়াশা

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সচেতন আইনজীবী পরিষদ ঢাকার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মতিন উদ্দিন আনোয়ার।

আরও পড়ুন: চট্টগ্রামে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস শুরু, লাখো মানুষের ঢল

তিনি বলেন, মাওলানা সাদপন্থী বাংলাদেশের অনুসারীদের হামলায় ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গী ময়দানে শুরায়ী নেজাম পন্থীর একজন নিহত হন এবং অনেকে আহত হন। এরপর ২০২৪ সালের ১৭ ডিসেম্বর একই কায়দায় শুরায়ী নেজামের অনুসারীদের ওপর হামলা চালায়, এতে চারজন মারা যান। ঘটনার নয় মাস পার হলেও এখনো চার্জশিট দাখিল করা হয়নি।

অ্যাডভোকেট মতিন উদ্দিন আনোয়ার আরও বলেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এখনও চার্জশিট না হওয়ায় মামলার ন্যায় বিচার নিয়ে শঙ্কা রয়েছে।