ফেনীতে পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা, সংঘাতের শঙ্কা
আলোচিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী ও ঋণখেলাপির অভিযোগে অভিযুক্ত প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিলের দাবিতে ফেনীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ফেনী জেলা শাখা।
ছাত্রশিবিরের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বিকাল ৪টা ৩০ মিনিটে ফেনী শহরের মিজান ময়দানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সকাল ৮টার দিকে।
আরও পড়ুন: শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে গ্রামবাসীদের মানববন্ধন
অন্যদিকে, একই দাবির বিপরীতে দুপুর ২টায় সংবাদ সম্মেলন করে বিকাল ৪টায় একই স্থানে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে জেলা ছাত্রদল।
একই সময় ও একই এলাকায় দুই সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে ফেনী শহরে উত্তেজনা ও উদ্বেগ দেখা দিয়েছে। সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় সাধারণ জনগণ নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন।
আরও পড়ুন: কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু, আহত মা
স্থানীয়রা জানান, এ ধরনের পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাই যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসনের সক্রিয় ও কার্যকর ভূমিকা কামনা করেছেন তারা।
সচেতন মহল মনে করছেন, শান্তি ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সতর্ক অবস্থান, পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং পরিস্থিতির নিবিড় নজরদারি জরুরি।





