সিলেট রেঞ্জে সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল কুলাউড়া পুলিশ

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ন, ০৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:১৫ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেট রেঞ্জের চার জেলার অফিসারদের মধ্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন মৌলভীবাজার জেলার কুলাউড়ার দুই পুলিশ কর্মকর্তা। জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন এবং রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সিলেট রেঞ্জ পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান দুই কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

এ সময় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক ও চোরাচালান উদ্ধার, ক্লুলেস মামলা উদ্ঘাটনসহ আইনশৃঙ্খলা রক্ষায় সন্তোষজনক কর্মদক্ষতা বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়।