ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক-বাস সংঘর্ষে নিহত ২, আহত ১০
ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর এক সার্জেন্টসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ফুলপুর পৌর শহরের বালিয়া মোড় এলাকায় কাকলী রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: নিকলীতে উৎসবের আমেজ, ১৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেনাবাহিনীর ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন।
তিনি আরও জানান, সেনাবাহিনীর এক সার্জেন্ট গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অবস্থার অবনতি হলে তাকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: বিএনপি কখনো চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেয় না: মীর সরফত আলী সপু
দুর্ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।





