নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও প্রচার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গতকাল দুপুরে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. শামসুজ্জামানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা তথ্য অফিসার মো. ওবায়দুল কবির মোল্লা, নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ আউয়াল, সিনিয়র সহসভাপতি সফিকুল ইসলাম মতি, সহসভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মিঠুন, সাংগঠনিক সম্পাদক রিদয় এস সরকার, কোষাধ্যক্ষ মাইন উদ্দিন সরকার, কার্যনির্বাহী সদস্য এবিএম আজরাফ টিপু, খাদেমুল ইসলাম, ফাহিমা খানম, মো. আল আমিন, আফরোজা আক্তার মিনা, সানজিদা আক্তার রুমা, ফরিদুজ্জামান, সালমা সুলতানাসহ প্রমুখ।
আরও পড়ুন: ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে বালুচাপা দেওয়ার অভিযোগ
সভায় জেলা তথ্য অফিসার ওবায়দুল কবির মোল্লা বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রচার কার্যক্রমে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ইতিমধ্যে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারী সমাবেশ, উঠান বৈঠক, সংগীতের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন প্রচার কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছে।
এছাড়াও চলচ্চিত্র প্রদর্শনী, পোস্টার বিতরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমান সরকার গত তিন মাসে সরকারের ইশতেহার বাস্তবায়নে অনেকাংশেই সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
আরও পড়ুন: জনগণের দোরগোড়ায় সেবাই সরকারের মূল লক্ষ্য: ডিসি নূরুল করিম ভূঁইয়া





