শ্রীপুরে ৬ কোটি টাকার পাঁচ গ্রামীণ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

Sanchoy Biswas
বশির আহমেদ কাজল, গাজীপুর প্রতিনিধি:
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ন, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ৪:১৩ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রায় ৬ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে পাঁচটি গ্রামীণ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু প্রকল্প এলাকা পরিদর্শন শেষে আনুষ্ঠানিকভাবে উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

আরও পড়ুন: কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ এমপির

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, গাজীপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার পাঁচটি সড়কের মোট ৪ দশমিক ৪২ কিলোমিটার উন্নয়ন করা হবে। প্রকল্পগুলোর প্রাক্কলিত ব্যয় ৬ কোটি ১৩ লাখ ৪৯ হাজার ৯ টাকা।

উন্নয়নকাজের আওতায় থাকা সড়কগুলো হলো— মারতা বাজার-মারতা খাল সড়ক, প্রহলাদপুর-পোতাবাড়ী সড়ক, প্রহলাদপুর হাইস্কুল-ভিটিপাড়া সড়ক, দিঘীরচালা-চিনাশুকানিয়া সড়ক এবং ভিটিপাড়া-জয়নারায়ণপুর সড়ক।

আরও পড়ুন: আশুলিয়ায় সরকারি পুকুরের মাটি রাতে ট্রাকে নেওয়া নিয়ে প্রশ্ন

উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা বাড়বে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

তিনি বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

এ সময় উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্যসচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, শ্রীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস. এম. মাহফুল হাসান হান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।