বিদিশা সিদ্দিক জামিনে মুক্ত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:১৫ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বেরিয়ে যান।

কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম জানান, বিকেল সোয়া ৫টার দিকে জামিনে মুক্তি পান বিদিশা।

আরও পড়ুন: নান্দাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কারা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকালে বিদিশার জামিনসংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নথিপত্র সঠিক পাওয়ায় তাকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়। পরে বিকেলে আনুষ্ঠানিকতা শেষ করে তিনি কারাগার থেকে বেরিয়ে যান।

এর আগে গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তার দুই বছরের সাজা হয়েছিল।

আরও পড়ুন: এসআই হত্যার ঘটনায় আরও ৮ আসামি গ্রেপ্তার

গ্রেপ্তারের পরদিন তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারেই ছিলেন বিদিশা।