হরিরামপুরে তিন দিনব্যাপী মোহাম্মদ আলী ফকিরের ৪৫তম ওরশ অনুষ্ঠিত

Shahrier Islam Pallab
মোহাম্মদ আলী, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:৩০ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ভেলাবাদ মোহাম্মদ আলী ফকিরের ৪৫তম ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টায় উপজেলার হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এ ওরশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত আলী।

ওরশ মোবারকের উদ্বোধন করেন জেলা জাসাসের আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন শিকদার।

আরও পড়ুন: পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাতের আভাস

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. বুলবুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য ও হারুকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাজল মাহমুদ আতোয়ার এবং উপজেলা কৃষকদলের সহসভাপতি মো. সামসুল হক।

এ ছাড়া উপস্থিত ছিলেন হারুকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম মিয়া, জেলা কৃষকদলের সামাজিক ও যোগাযোগবিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা কৃষকদলের সহসাধারণ সম্পাদক সাইফুল শিকদার, হারুকান্দি ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুন: ‎নেত্রকোণায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মচর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমে জীবনকে সুন্দর ও আলোকিত করা সম্ভব। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার চর্চা সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিন দিনব্যাপী এ ওরশকে কেন্দ্র করে ভেলাবাদ গ্রাম ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ধর্মীয় আবহে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয়দের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।