চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

Shahrier Islam Pallab
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:৩৪ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর বাজারের পেছনের এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মানিক মোল্যা (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

আটক মানিক মোল্যা উপজেলার বাসিন্দা আফছার মোল্যার ছেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বিকেল ৪ টায় সদর বাজারের পেছনের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মানিক মোল্যাকে আটক করা হয়।

আরও পড়ুন: আওয়ামীলীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত মানিক মোল্যাকে ছয় মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ৩৭ শিক্ষার্থী হাসপাতালে