ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, বহু হতাহতের শঙ্কা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৪৪ পূর্বাহ্ন, ২৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর পল্টুনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটিতে আনুমানিক ৫০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে পাঁচ থেকে সাতজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

আরও পড়ুন: গাজীপুরে গার্মেন্টস কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

তবে বাসে থাকা বাকি যাত্রীদের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন, ঘাট থানা পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে এবং নিখোঁজ যাত্রীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।

আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩

প্রাথমিকভাবে হতাহতদের সঠিক সংখ্যা জানা যায়নি। উদ্ধার অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হবে।