গাজীপুরে গার্মেন্টস কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

Any Akter
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:৫০ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ শুরু করেছে। আরও ৪টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে আগুনের এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় একটি গার্মেন্টস কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট যোগ দেয়। আগুনের পরিমাণ বাড়তে থাকায় পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের ৩টি ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়।

এখন পর্যন্ত আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান।

আরও পড়ুন: ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, গাজীপুরের গাছা থানাধীন এলাকার মেট্টিক্স গার্মেন্টসের ৮ তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন লাগার খবরে ইতিমধ্যে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।