ঢাকার তিন থানার ওসিসহ ৬ কর্মকর্তা বদলি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগসহ মোট ছয়জন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) (তদন্ত) ইয়াসিন মিয়াকে রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।
আরও পড়ুন: এনআইডি-সিডিআর ও জন্মনিবন্ধনের তথ্য বিক্রির অভিযোগে সিটিটিসির হাতে গ্রেফতার এক
এছাড়া, ডিবির সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আজহারুল ইসলামকে কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ এবং একই বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামকে শ্যামপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএমপির প্রশাসনিক আদেশে মোট ছয়জন পুলিশ পরিদর্শকের পদায়ন ও বদলির কথা উল্লেখ করা হয়েছে। তবে প্রকাশিত তথ্যে তিনটি থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম জানানো হয়েছে।
আরও পড়ুন: সাবেক ডিআইজি আতিকার স্বামীর ২ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক





