কনে সাজে সাদিয়া আয়মান, বিয়ে নাকি অন্য কিছু?

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:২১ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অসুস্থতা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে প্রায় ১২ দিন অসুস্থ ছিলেন তিনি। সুস্থ হয়ে কাজে ফেরার পর এবার নতুন এক সাজে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে প্রকাশিত একগুচ্ছ ছবিতে তাঁকে দেখা গেছে রাজকীয় ব্রাইডাল লুকে।

কিছুদিন আগেই নিজের চেহারায় পরিবর্তন এনেছিলেন সাদিয়া আয়মান। নতুন মেকওভারে চুলের রং ও স্টাইলে সামান্য পরিবর্তন এনে আলোচনায় আসেন তিনি। এবার কনের সাজে ধরা দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলেন অভিনেত্রী।

আরও পড়ুন: শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হলেন শিবা শানু

সাধারণত কনের সাজে খুব একটা দেখা যায় না সাদিয়াকে। তবে আসন্ন শীতের বিয়ের মৌসুমকে সামনে রেখে এবার ভিন্ন রূপে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে তাঁর ঐতিহ্যবাহী সাজ নজর কেড়েছে অনুরাগীদের। জানা গেছে, একটি প্রসাধনী ও গয়নার ব্র্যান্ডের প্রচারণার অংশ হিসেবে এই ব্রাইডাল লুকে হাজির হয়েছেন তিনি।

ছবিগুলোতে সাদিয়ার পরনে ছিল জমকালো ঐতিহ্যবাহী শাড়ি। এর সঙ্গে মানানসই গয়না তাঁর সাজে যোগ করেছে রাজকীয় আবহ। বিশেষ করে চোকার নেকলেস ও মাং টিকা আলাদাভাবে নজর কেড়েছে।

আরও পড়ুন: পোশাক নিয়ে অস্বস্তিকর নির্দেশনা, মুখ খুললেন রাধিকা আপ্তে

পোশাক ও গয়নার সঙ্গে সামঞ্জস্য রেখে মেকআপেও ছিল পরিমিতির ছাপ। বর্তমান ব্রাইডাল ফ্যাশনে স্বাভাবিক সৌন্দর্যকে প্রাধান্য দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। সাদিয়ার সাজেও সেই ধারার প্রতিফলন ঘটেছে। ভারী মেকআপের পরিবর্তে স্বাভাবিক উজ্জ্বলতাকে গুরুত্ব দেওয়ায় তাঁর লুক হয়ে উঠেছে আরও আকর্ষণীয়।

ছবিগুলোর সঙ্গে বিয়ের মৌসুমের ফ্যাশন নিয়েও বার্তা দিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আসন্ন বিয়ের মৌসুমের জন্য আপনার যে একমাত্র অনুপ্রেরণা প্রয়োজন।’ সাদিয়া আয়মানের এই নতুন সাজ ইতোমধ্যে সামাজিক মাধ্যমে নজর কেড়েছে। তাঁর রাজকীয় ব্রাইডাল লুককে আসন্ন বিয়ের মৌসুমের সাজের অনুপ্রেরণা হিসেবেও দেখছেন অনেকে।