দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তালাবদ্ধ ঘরে মিলল যুবকের গলিত মরদেহ

Shahrier Islam Pallab
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:৪৫ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কয়েকদিন ধরে তালাবন্ধ ঘর, বাড়িতে বসবাস করা অন্য বাসিন্দারাও আছেন পূঁজার ছুটিতে। হঠাৎ বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ। সেই দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তালাবদ্ধ ঘরে মিলেছে আশিক নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে গাজীপুরের শ্রীপুরের ফরিদপুর গ্রামের ফজলুল হকের ভাড়া দোতলা বাড়ির নিচ তলার একটি কক্ষ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আশিক ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার খাওরাইল গ্রামের আব্দুল কাদিরের ছেলে। সে স্থানীয় ফজলুল হকের বাড়ীতে ভাড়া থেকে টাইলস্ এর কাজ করতো। ঘরটিতে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতো আশিক।

আরও পড়ুন: সম্প্রীতির বাংলাদেশ গঠনে লতা ইউনিয়নের দুর্গাপূজা হয়ে থাকবে অনন্য দৃষ্টান্ত

বাড়ীর মালিক ফজলুল হকের ভাষ্য, পুজার ছুটিতে তিনি গ্রামের বাড়ি গিয়েছিলেন। বেশ কয়েকদিন ধরেই ঘরটি তালাবদ্ধ ছিল। ধারণা করেছিলেন হয়তো পুজার ছুটিতে বাড়ি গিয়েছে ভাড়াটিয়ারা। বৃহস্পতিবার সকাল থেকে বাড়ি জুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। দুপুরের দিকে দুর্গন্ধ বাড়তে থাকে। দুর্গন্ধের উৎস খোঁজ করতে গিয়ে তালাবদ্ধ ঘরের জানালায় উঁকি দিয়ে আশিকের মরদেহ দেখতে পাওয়া যায়। পরে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করেন।

নিহতের বাবা আব্দুল কাদির জানান, তার ছেলে বিবাহিত। তার পাঁচ বছর বয়সী এক ছেলে আছে। সে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থেকে কাজ করতো। কয়েকদিন আগে তার স্ত্রী ঝগড়া করে সন্তান নিয়ে বাবার বাড়ী চলে যায়। গত ৫ দিন আগে তার ছেলের সাথে সর্বশেষ কথা হয়েছিল, এরপর আজ জানতে পারলেন তার ছেলের মৃত্যুর খবর।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) উবায়দুল হক বলেন, নিহতের যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না আতœহত্যা এটি খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।