ডিএমপির ৭ সহকারী কমিশনারকে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাতজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বিভিন্ন ইউনিটে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবারও ব্যাপক রদবদল
আদেশ অনুযায়ী, পরিবহন বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুশফিকুর রহমান তুষারকে লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগের পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: জুলাই আন্দোলনে ডিজি আশরাফের জঘন্য কর্মকাণ্ডের বিষয়ে বিজিবির বক্তব্য
লজিস্টিকস বিভাগের প্রকিউরমেন্ট শাখার সহকারী পুলিশ কমিশনার শেখ সুরাইয়া উর্মিকে পিওএম-পশ্চিম বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজার রহমানকে প্রটেকশন বিভাগের বঙ্গভবন নিরাপত্তা-১ শাখার সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের নারী পুলিশের সহকারী পুলিশ কমিশনার নুসরাত ইয়াছমিন তিসাকে ট্রাফিক-মিরপুর বিভাগের ট্রাফিক-পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে গুলশান বিভাগের পেট্রোল-ক্যান্টনমেন্ট শাখার সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. সাকিলুর রহমানকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
কার্যালয় আদেশে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের ৬ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।





