বইমেলা ২০২৬

স্টল ভাড়া কমানোর দাবিতে সমাবেশ ও পদযাত্রা ১১ নভেম্বর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:৪৭ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অমর একুশে বইমেলা ২০২৬-এর ১ ফেব্রুয়ারি থেকে আয়োজন এবং স্টল ভাড়া কমানোর দাবিতে ‘একুশে বইমেলা সংগ্রাম পরিষদ’-এর উদ্যোগে আগামী ১১ নভেম্বর সকাল ১১টায় শাহবাগে লেখক, পাঠক, প্রকাশক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের সমাবেশ এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে ‘যমুনা’ অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

আয়োজন সফল করার লক্ষ্যে ‘একুশে বইমেলা সংগ্রাম পরিষদ’-এর সঙ্গে সৃজনশীল গ্রন্থ প্রকাশকদের এক মতবিনিময় সভা রোববার দুপুর ১২টায় বাংলাবাজারের মান্নান মার্কেটের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: শিল্পকলা একাডেমির মঞ্চে বাগেরহাট থিয়েটার ও শব্দকল্পদ্রুমের ‘ডাকঘর’

সভায় সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী সৃজনশীল গ্রন্থ প্রকাশক সমিতির সভাপতি সাঈদ বারী। প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন আলমগীর শিকদার লোটন, মফিজুর রহমান লাল্টু, কামরুজ্জামান ভূঁইয়া, কামাল হোসেন বাদল, জহিরুল ইসলাম বুলবুল ও শাহ আল মামুন। সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান।

সভায় একুশে বইমেলা সংগ্রাম পরিষদ আগামী ১১ নভেম্বরের সমাবেশ ও পদযাত্রা সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করে।

আরও পড়ুন: শিল্পকলা একাডেমিতে আজ আবৃত্তি প্রযোজনা ও শ্রুতি নাটক ‘ডাকঘর’

উল্লেখ্য, কর্মসূচী সফল করতে ইতোমধ্যে রাজধানীর কাটাবন বই মার্কেটে বৈঠক, শিল্পকলা একাডেমিতে সেমিনার, বিউটি বোর্ডে প্রকাশক জমায়েত এবং জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।