হঠাৎ রাজধানীতে দুটি বাসে আগুন
রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
সোমবার (১০ নভেম্বর) ভোরে এ দুটি স্থানে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের **চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।**
আরও পড়ুন: আইজিপিকে অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ, যানচলাচল বন্ধ
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, “ভোর ৫টা ৪০ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন লেগেছে। পরে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।”
তিনি আরও জানান, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: এনইআইআর সংস্কারে সম্মতি, অবরোধ স্থগিত করল মোবাইল ব্যবসায়ীরা
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।





