ডিএনসিসির নতুন প্রশাসক সুরাইয়া আখতার জাহান
ছবিঃ সংগৃহীত
সরকার সুরাইয়া আখতার জাহানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আখতার জাহানকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো।
আরও পড়ুন: পূর্বাচল ৩০০ ফিটে রাজউকের অনুমোদনহীন ১৫ বিলবোর্ড উচ্ছেদ
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসক ‘ধারা ২৫ক এর উপধারা (৩)’ অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ‘দায়িত্ব ভাতা’ পাবেন। অন্য কোনো আর্থিক বা সুবিধা এ দায়িত্বের সঙ্গে সংযুক্ত নয়।





