মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:০৮ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পেছনে একটি পুরোনো ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

আরও পড়ুন: মহাখালীর ব্রিটিশ টোব্যাকোতে আগুন, চারপাশে আতঙ্ক

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, মহাখালীর ওই ভবনে লাগা আগুন বেলা ১২টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

আরও পড়ুন: ধানমন্ডি-২৭-এ অ্যাপেক্স শোরুমে আগুন

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ভবনটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।