সেই শাহেদ আবারো প্রতারণা মামলায় গ্রেপ্তার
করোনা মহামারির সময় ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট দেওয়া এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে আলোচনায় আসা রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ, যিনি সাহেদ করিম নামেও পরিচিত, আবারও গ্রেফতার হয়েছেন। সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি মো. হাসান বাসির। তিনি বলেন, তার বিরুদ্ধে সিআর মামলার ওয়ারেন্ট রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেট থেকে প্রায় ১৬ কেজি স্বর্ণের বার জব্দ
২০২০ সালের ৭ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান পরিচালনা করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ভুয়া করোনা পরীক্ষার প্রতিবেদন জব্দ করা হয়।
এই ঘটনায় করোনার সনদ জালিয়াতির অভিযোগে র্যাব বাদী হয়ে সাহেদসহ ১৭ জনের নামে উত্তরা পশ্চিম থানায় মামলা করে। পরবর্তীতে ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করে র্যাব। এরপর তাকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে সংস্থাটি। এ নিয়ে উত্তরা পশ্চিম থানায় র্যাব অস্ত্র নিয়ন্ত্রণ আইনে ওই মামলা করে।
আরও পড়ুন: বিমানবন্দরে আনসারের তৎপরতায় ছিনতাইকারী আটক, উদ্ধার মোবাইল ও নগদ অর্থ
পরে সাহেদের বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগে একাধিক মামলা হয়। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।





