কমলো এলপিজির দাম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ন, ০২ জুলাই ২০২৬ | আপডেট: ১:৪৩ পূর্বাহ্ন, ০৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারে স্বস্তি এনে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করেছে সরকার। আগের দামের তুলনায় প্রতি সিলিন্ডারে ৩৫৭ টাকা কমানো হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর শহিদ প্রকৌশলী ভবনের (৬ষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আরও পড়ুন: বিশ্ব হালাল অর্থনীতির শক্ত অবস্থানে যাচ্ছে দেশ

এর আগে, গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল।

একই সময়ে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন: আবার সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

নতুন ঘোষিত মূল্য অনুযায়ী, ভোক্তারা এখন ১২ কেজি এলপিজি সিলিন্ডার আগের তুলনায় উল্লেখযোগ্য কম দামে কিনতে পারবেন।