২০২৬ সালের প্রথম ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ৬:৫৪ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) গ্রাহকদের বীমা সুবিধা হিসেবে মোট ১,৩৮৪ কোটি টাকার দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ। এই অর্থের মধ্যে চিকিৎসা ব্যয় এবং মৃত্যুজনিত বীমা দাবির অর্থও অন্তর্ভুক্ত রয়েছে।

মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলা আহমদ বলেন, বছরের প্রথম ছয় মাসে এত বড় অঙ্কের বীমা দাবি নিষ্পত্তি প্রতিষ্ঠানটির গ্রাহক ও তাঁদের পরিবারের পাশে থাকার অঙ্গীকারেরই প্রতিফলন। তিনি বলেন, দাবি নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ করার মাধ্যমে গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশের বীমা খাতের প্রতি মানুষের বিশ্বাস বাড়াতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: বন্যার ধাক্কায় রাজধানীর কাঁচাবাজারে মূল্যঝড়, কাঁচামরিচ ২৪০ টাকা

মেটলাইফ জানায়, সময়মতো বীমা দাবি নিষ্পত্তির ধারাবাহিকতা বজায় রেখে ২০২৫ সালে প্রতিষ্ঠানটি মোট ২,৮৯৫ কোটি টাকার দাবি পরিশোধ করেছে, যা দেশের জীবনবীমা খাতের সর্বোচ্চ দাবি নিষ্পত্তির পরিমাণ। একই বছরে প্রতিষ্ঠানটি ৯৮ শতাংশ দাবি নিষ্পত্তির হার অর্জন করেছে, যা দেশের জীবনবীমা শিল্পে অন্যতম সর্বোচ্চ।

প্রতিষ্ঠানটির ডিজিটাল দাবি নিষ্পত্তি ব্যবস্থা গ্রাহকদের জন্য প্রক্রিয়াটি আরও সহজ ও ঝামেলামুক্ত করেছে। অনলাইনে দাবি জমা দেওয়ার পর সাধারণত তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যেই গ্রাহকের দাবি পরিশোধ করা হয়। দ্রুত ও কার্যকর এই সেবা গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির পাশাপাশি বীমা খাতের প্রতি মানুষের আস্থা বাড়াতেও ইতিবাচক ভূমিকা রাখছে।

আরও পড়ুন: ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমল স্বর্ণের দাম, কমেছে রুপার মূল্যও

বর্তমানে মেটলাইফ বাংলাদেশ প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক এবং ৯০০টিরও বেশি করপোরেট গ্রাহককে বীমা সেবা প্রদান করছে।