নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাধা, পদবঞ্চিতদের বিক্ষোভ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ২:০৩ অপরাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাধা, পদবঞ্চিতদের বিক্ষোভ। ছবিঃ সংগৃহীত
নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাধা, পদবঞ্চিতদের বিক্ষোভ। ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে আজ নতুন ছাত্রসংগঠন আসার ঘোষণা দিয়েছিলেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। তবে ছাত্রসংগঠন ঘোষণা দেওয়ার আগেই হট্টগোল শুরু করেন পদবঞ্চিতরা।

বুধবার বিকেল তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়ার কথা ছিল। অনুষ্ঠান শুরু হতে দেরি হয়। চারটার দিকে উত্তরা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে বিক্ষোভ শুরু করেন। তারা ‘প্রাইভেট-প্রাইভেট, বৈষম্য মানি না’, ‘ঢাবির কালো হাত জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, সিন্ডিকেটের কমিটি মানি না মানবো না’ ইত্যাদি স্লোগান দেন।

আরও পড়ুন: চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

এদিকে নতুন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও ‘শিক্ষা ঐক্য মুক্তি’ বলে স্লোগান দেওয়া শুরু করেন।