ঢাবিতে মাদক ব্যবসায়ী আটক: ফাটাকেষ্ট সর্বমিত্র ও প্রশাসনের যৌথ অভিযান

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫১ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচিত ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

প্রথম ছবির ব্যক্তি একজন ভ্যানচালক, যিনি নবাবপুর থেকে অর্ডারকৃত পণ্য ফার্মগেট এলাকায় পৌঁছে দেওয়ার পথে ভ্যান চালানোর সময় গাঁজা সেবনরত অবস্থায় স্বেচ্ছাসেবী টিমের হাতে ধরা পড়েন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী

দ্বিতীয় ব্যক্তি এর আগেও অন্তত পাঁচবার ক্যাম্পাস থেকে মাদক সংশ্লিষ্টতার কারণে আটক হয়েছেন।

ক্যাম্পাসকে নিরাপদ ও মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফাটাকেস্ট সর্বমিত্র চাকমা।

আরও পড়ুন: প্রশ্নের মুখে শিক্ষার ভিত,সমালোচনার ঝড়