নতুন ক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আফরা সম্পাদক আকাশ

Sanchoy Biswas
মবিনুল ইসলাম রাশা, গবি প্রতিনিধি
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ন, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৪০ অপরাহ্ন, ২৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও শিল্পচর্চার উদ্দেশ্যে গণ বিশ্ববিদ্যালয় কালচারাল ক্লাব (জিবিসিসি)-এর আত্মপ্রকাশ হয়েছে। এতে সভাপতি হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী আফরা রুমালি সুপ্তি এবং সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আকাশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টা পরিষদের স্বাক্ষরসংবলিত এক বিজ্ঞপ্তিতে ১ বছর মেয়াদি এ কমিটি ঘোষণার তথ্যটি জানানো হয়।

আরও পড়ুন: ঢাবি কেন্দ্রীয় মসজিদে ভিসির ঈদের নামাজ আদায়

নবগঠিত ৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন—অর্থ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক শাওন রহমান, দপ্তর সম্পাদক আফসা রুমালি দীপ্তী, প্রচার সম্পাদক শাম্মী আখতার মিমু। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন পূজা দাস পিংকি।

নবনিযুক্ত সভাপতি আফরা রুমালি সুপ্তি বলেন, ‘গণ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিমনা আগ্রহী শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম হবে জিবিসিসি। বিশ্ববিদ্যালয়ের সবার অংশগ্রহণে সংস্কৃতি চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সক্রিয় একটি মঞ্চ তৈরির উদ্দেশ্যেই সবাইকে মিলে কাজ করতে হবে। শিক্ষার্থীদের জন্য সুস্থ সংস্কৃতি চর্চার ক্ষেত্র তৈরি এবং অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবে সংগঠনটি। এতে নতুনদের জন্যও সুযোগ তৈরি হবে।’

আরও পড়ুন: জগন্নাথ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, ছাত্রদলের তিন নেতাকে অব্যাহতি