জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির বিষয় পছন্দক্রম আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি

Sanchoy Biswas
আরাফাত চৌধুরী, জবি প্রতিনিধি
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৪১ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রমের আবেদন আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ ইউনিটে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে যেসব শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় ন্যূনতম ২০ শতাংশ নম্বর পেয়েছেন, তারা আবেদন করতে পারবেন।

একই সঙ্গে ‘ই’ ইউনিটে যেসব পরীক্ষার্থী বহুনির্বাচনী অংশে ন্যূনতম ২০ শতাংশ এবং ব্যবহারিক অংশে ন্যূনতম ১০ শতাংশ নম্বর পেয়েছেন, তারা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার দায়িত্ব পবিপ্রবির, শুরু ১৯ মার্চ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট থেকে ১৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট https://jnuadmission.com এ নিজ নিজ প্যানেলে লগইন করে বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবেন।

এর আগে, গত ৩০ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে চলতি বছরের ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ হয়।