দুর্যোগের ঝুঁকি কমাতে স্থানীয় পর্যায়ে কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা
স্থানীয় পর্যায়ে দুর্যোগের ঝুঁকি চিহ্নিত করা এবং তা মোকাবিলায় কার্যকর কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্যে ‘কমিউনিটি ঝুঁকি নিরূপণ ও ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন মো. সিরাজুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী, পরিচালনা কমিটির সভাপতি ইলা দেবী মল্লিক এবং ক্যাশিয়ার কনিকা রানী সরকার।
কর্মশালায় নয়টি ওয়ার্ড থেকে নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং স্থানীয় জনগোষ্ঠীর সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরেন।
আরও পড়ুন: নারী উদ্যোক্তাদের মাঝে উৎপাদন উপকরণ বিতরণ
আলোচনায় এলাকার ঝুঁকিপূর্ণ পরিস্থিতি, প্রয়োজনীয় অবকাঠামো, নিরাপদ পানির প্রাপ্যতা এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে দুর্যোগের ঝুঁকি কমাতে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিয়েও বিস্তারিত মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
কর্মশালায় অংশগ্রহণকারীরা বলেন, স্থানীয় মানুষের প্রকৃত সমস্যা, অভিজ্ঞতা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হলে দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এ জন্য এলাকার বাস্তব চাহিদা বিবেচনায় নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
আরও পড়ুন: দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে মুন্সিগঞ্জে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচি
এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি এবং ঝুঁকি হ্রাস কার্যক্রম বাস্তবায়নে প্রেরণার উদ্যোগের প্রতি সমর্থন জানান অংশগ্রহণকারীরা। একই সঙ্গে এসব কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন তাঁরা।
আয়োজকদের আশা, স্থানীয় মানুষের সরাসরি অংশগ্রহণ, অভিজ্ঞতা ও সম্মিলিত মতামতের ভিত্তিতে এ কর্মশালা বাস্তবসম্মত দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা প্রণয়নে সহায়ক ভূমিকা রাখবে।





