গণ বিশ্ববিদ্যালয়ে জুন-২৬ সেশনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু

Sanchoy Biswas
মবিনুল ইসলাম রাশা, প্রতিনিধি
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৩৬ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জানুয়ারি-জুন ২০২৬ সেশনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে নির্ধারিত কেন্দ্রগুলোতে পরীক্ষা শুরু হয়।

আরও পড়ুন: চবি’তে ৩ হাজার শিক্ষার্থীর ফ্রি মেডিকেল ক্যাম্প বন্ধের অভিযোগ জিএস হাবীবের বিরুদ্ধে

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, এবার ৫টি অনুষদের ১৭টি বিভাগের মোট ৪০৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। জানা যায়, পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত পরীক্ষায় কোনো অপ্রীতিকর অবস্থা ঘটেনি। পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরিয়াল বডি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্টরা হল পরিদর্শন করেন।

আরও পড়ুন: এভারেস্ট জয়ী ঢাবির শিক্ষার্থী নুরুন্নাহার নিম্নিকে সংবর্ধনা

উল্লেখ্য, জানুয়ারি-জুন ২০২৬ সেশনের তাত্ত্বিক পরীক্ষা ৬ জুলাই থেকে শুরু হয়ে আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে।